দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মোটরসাইকেলে বান্দরবান যাওয়ার পথে কুমিল্লার কোটবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় আক্তার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকার বাড়ি এলাকার মোমেন সরকারের ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানদার ছিলেন।
স্বজনরা জানান, শনিবার রাতে রূপগঞ্জের মুড়াপাড়া থেকে দুইটি মোটরসাইকেলে চার বন্ধু বান্দরবানের উদ্দেশ্যে রওনা হন। রাত সোয়া ২টার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আক্তার হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রোববার সকালে তার মরদেহ রূপগঞ্জে নিয়ে আসা হলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমএস/